1. shahjamalrh24@gmail.com : shahjamalrh24 :
জেলা প্রশাসন জামালপুর ও ইসলামিক ফাউন্ডেশন জামালপুর জেলা কার্যালয়ের উদ্যোগে মিলাদুন্নাবী উপলক্ষে আলোচনা সভা ও দুআ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে - shahjamalrh24
২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| বিকাল ৩:৩০|
Title :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবীতে ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মিলাদুন্নাবী সাঃ উপলক্ষে ইসলামিক ফাউণ্ডেশন জামালপুর জেলা কার্যালয়ের উদ্যোগে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা অনুষ্ঠিত বিনা লোকমায় ১৪ ঘন্টায় কুরআন মুখস্থ শোনালেন মৌলভীবাজারের মাসুম আহমাদ আওলাদে রাসূল মাওলানা সালমান মানসূরপুরীর বাংলাদেশের সফরসূচি সীরাতচর্চা কেন্দ্র জামালপুর এর উদ্যোগে ঐতিহাসিক “সীরাত কনফারেন্স” অনুষ্ঠিত “ মদীনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন বাংলাদেশী তরুণ জেলা প্রশাসন জামালপুর ও ইসলামিক ফাউন্ডেশন জামালপুর জেলা কার্যালয়ের উদ্যোগে মিলাদুন্নাবী উপলক্ষে আলোচনা সভা ও দুআ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথীদের তবকাওয়ারী জোড় টঙ্গী ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হচ্ছে ওমান প্রবাসীকে নিয়ে বিমানবন্দর থেকে ফেরার পথে সড়ক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭জন নিহত ছাত্র জমিয়ত বাংলাদেশ জামালপুর জেলা শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

জেলা প্রশাসন জামালপুর ও ইসলামিক ফাউন্ডেশন জামালপুর জেলা কার্যালয়ের উদ্যোগে মিলাদুন্নাবী উপলক্ষে আলোচনা সভা ও দুআ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৪৬ Time View

জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন জামালপুর এর উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরী উদযাপন উপলক্ষে ” হযরত মুহাম্মদ (সা.) এর
জীবন ও কর্মের উপর” আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

০৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখ সকাল ১০.৩০ টায় জেলা মডেল মসজিদ মিলনায়তনে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন জামালপুর আয়োজিত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরী উদযাপন উপলক্ষে ” হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও কর্মের উপর” আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান বাস্তবায়ন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) এস, এম, তরিকুল ইসলাম বিপিএএ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াহিয়া আল মামুন, জামালপুর প্রেস ক্লাব এর সভাপতি এম.এ জলিল। অনুষ্ঠানে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কামালখান হাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো: আখতারুজ্জামান সিদ্দিকী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্ম সচিব এর একান্ত সচিব (উপ-সচিব) মো: কামরুল ইসলাম, জেলা তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন জামালপুর এর উপ-পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র ফিল্ড সুপারভাইজার মো: মাজহারুল ইসলাম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে হযরত মুহাম্মদ (সা.) এর জীবনের বিভিন্ন দিক আলোকপাত করেন এবং তাঁর আর্দশ সত্যিকার অর্থে হৃদয়ে ধারণ ও লালন করার জন্য সকলের প্রতি আহবান জানান। দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন ইসলামপুর মডেল মসজিদের পেশ ইমাম মোঃ ওমর ফারুক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©