
বকশীগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান এর বর্ষপূর্তিতে বিজয় মিছিল অনুষ্ঠিত। আজ ৫আগষ্ট বাদ আসর বকশিগঞ্জ এন এম হাইস্কুল মাঠ থেকে এই বিজয় মিছিল শুরু হয়।মিছিল শেষে মধ্যে বাজারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের বকশিগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন খেলাফত মজলিসের বকশিগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মুফতী মুহাম্মদ আলী, মুফতী আব্দুর রশীদ, মুফতী মাসুদুজ্জামান কারীমি, এবং সবশেষে সমাপনী বক্তব্য ও দুআ পরিচালনা করেন খেলাফত মজলিসের বকশিগঞ্জ উপজেলা শাখার সভাপতি উস্তাজুল আসাতিজা হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাহেব দাঃ বাঃ।