ইসলামি আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম সাহেব গত ১৮ই জুলাই শুক্রবার জামালপুর সফর করেছেন। তিনি চারটি প্রোগ্রামে অংশগ্রহণ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর সদর উপজেলার উদ্যোগে নান্দিনায় এক জনসভায় বক্তব্য রাখেন, বাদ জুমআ ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফৌজদারি মোড়ে যুব সমাবেশে বক্তব্য রাখেন। বাদ মাগরিব সরিষাবাড়ি মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে প্রধান মেহমান হিসেবে নসীহত করেন। বাদ ইশা বকশীগঞ্জ এন এম হাইস্কুল মাঠে মুজাহিদ কমিটি আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে প্রধান অতিথি হিসেবে বয়ান করেন।