জামালপুরে সীরাতচর্চাকেন্দ্রের উদ্যোগে মহানবী সল্লাল্লাহু আলাইহি এর জীবন আদর্শ সর্বত্র বাস্তবায়নের লক্ষ্যে "ঐতিহাসিক সীরাত কনফারেন্স " অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ই সেপ্টেম্বর শনিবার বেলা তিনটা থেকে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর মোমেনশাহীর প্রবীণ শায়খুল হাদীস আল্লামা আহমাদ আলী সাহেব, আরো বক্তব্য রাখেন মাওলানা আবুল কাশেম সাহেব,মুফতি শামসুদ্দীন সাহেব,মাওলানা হাসান আলী, মাওলানা মাহবুবর রহমান, মাওলানা মেরাজুর রহমান, মাওলানা আলী আকবার,মাওলানা নজরুল ইসলাম, মুফতী মুনীরুল ইসলাম, মুফতি আব্দুল্লাহ সাহেব, মুফতী আমানুল্লাহ কাসেমী সাহেব, ডঃ সরোয়ার হোসেন মুফতী শরীফুল ইসলাম জামালী,মুফতি মুবাশ্বির আহমাদ,মুফতী আবু জুবায়ের সহ জামালপুরের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম। জামালপুর জেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত কনফারেন্সে ইমাম,খতীব,উলামায়ে কেরামসহ সর্বসাধারণ উপস্থিত ছিলেন।