
আগামী ১৪ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে হজ ও উমরা মেলা। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) আয়োজনে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এ মেলা চলবে ১৬ আগস্ট পর্যন্ত।
মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। মেলায় প্রায় ১৫০টি স্টল এবং প্যাভিলিয়ন থাকবে। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার এ তথ্য জানান।
তিনি বলেন, সরাসরি এজেন্সির মাধ্যমে হজের নিবন্ধন করতে আমরা আগামী ১৪ থেকে ১৬ আগস্ট হজ ও উমরা মেলার আয়োজন করছি। এটি আমাদের একটি বড় ইভেন্ট। মেলার ভেন্যু চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র। এতে হাজীদের প্রতারণা থেকে মুক্তি পেতে আমরা ভিন্ন এই উদ্যোগ হাতে নিয়েছি।